প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিলেন শফিক রেহমান

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক গ্রহণ করতে গিয়ে পকেট থেকে লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। এ সময় হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেন এবং শফিক রেহমানকে ধন্যবাদ ও অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে শফিক রেহমানের উপস্থাপনায় শুরু হয় তথ্যবহুল ও বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘লাল গোলাপ’। তখন এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ ও নৃত্যকলায় অর্থী আহমেদ। এ বছর সংগীত দল হিসেবে একুশে পদক তুলে দেওয়া হয় ব্যান্ড ওয়ারফেজকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top