একই সঙ্গে সরকারিভাবে বরাদ্দ করা কোনো প্লটও গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ড থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে। তাই সংসদ সদস্য (এমপি) হিসেবে প্রাপ্য প্রথাগত বিশেষ সুবিধাগুলো বর্জন করার মাধ্যমে বিএনপি একটি নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চায়।
সভায় উপস্থিত এক জ্যেষ্ঠ নেতা জানান, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য, নিজেদের ভাগ্য গড়ার জন্য নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংসদীয় রাজনীতির শুরুতেই বিএনপির এমন ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ওপরও এক ধরনের নৈতিক চাপ সৃষ্টি করবে।




