আবারও তারেক রহমানকে উন্মুক্ত বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার রাত আটটার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ আমন্ত্রণ জানান।

তারেক রহমানের সম্প্রতি ঘোষিত রাজনৈতিক পরিকল্পনার প্রসঙ্গ টেনে শফিকুর রহমান তাঁকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

শফিকুর রহমান প্রস্তাব দেন, ওই আলোচনায় দুজন নেতা জাতির সামনে নিজ নিজ ইশতেহার উপস্থাপন করবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের ওপর ছেড়ে দেবেন। এই উন্মুক্ত ডিবেটের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা শুরু হবে বলে লেখেন তিনি। স্বচ্ছতা, জবাবদিহিতা, তরুণদের সামনে দাঁড়ানোর সৎ সাহস নতুন দেশ গঠনে ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top