‘টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্মত উচ্চশিক্ষা প্রসারে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অবদান অনন্য’ মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদের

টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্মত উচ্চশিক্ষা প্রসারে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অবদান অনন্য বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদের। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘Higher education and sustainable development’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের প্রাচীন ও স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে। এরই ধারাবাহিকতায় এইউবি ঢাকায় ৩য় আন্তর্জাতিক কনফারেন্স এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্বরী আবদ কাদির, এতে মূল প্রবন্ধ পেশ করবেন এইউবি’র প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাহিত্যিক বাংলা একাডেমির চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হোসাইন ভূইয়া।

৩০ ও ৩১ জানুয়ারি ঢাকার একটি হোটেল ও এইউবি আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এই আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হচ্ছে যার মূল প্রতিপাদ্য “Higher Education and Sustainable Development”।

প্রধান অতিথির বক্তৃতায় মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্বরী আবদ কাদির বলেন, ড. সাদেক ও এশিয়ান ইউনিভার্সিটি আমার কাছে একটি পরিচিত নাম, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা সবাই যুগ যুগ ধরে মনে রাখবে। সারা পৃথিবীতে উচ্চশিক্ষার স্থায়ী প্রসার সফরতা লাভ করুক এই প্রত্যাশা। উচ্চশিক্ষায় এশিয়ান ইউনিভার্সিটির আগ্রহী সকলকে মালয়েশিয়ায় সাদর আমন্ত্রণ। এইউবি আমাকে যেই সম্মান দিয়েছে তার জন্য আমি এইউবির প্রতি কৃতজ্ঞ।

এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক তার মূল প্রবন্ধে বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মানসম্মত শিক্ষা, যুগোপযোগী গবেষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরির প্রক্রিয়া অনুসরণ করছে এইউবি। আমরা গত ৩০ বছরে এই দেশকে মেধা ও নৈতিকতায় উন্নত দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট উপহার দিয়েছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।

গেস্ট অব অনার এর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ বলেন, পাঠ্যক্রমকে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, যাতে গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে দক্ষ ও টেকসই অবদান রাখতে পারেন, আমরা জানি এইউবি এই কাজটি করছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি সর্বস্ব না হয়ে উদ্ভাবনী গবেষণা ও শিখন-শেখানো পদ্ধতির উন্নয়ন করতে হবে, যা গবেষণালব্ধ জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে।

আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হোসাইন ভূইয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এইউবি স্বীয় ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে দক্ষ গ্র্যাজুয়েট তৈরী করছে।

আন্তর্জাতিক কনফারেন্সে দেশি বিদেশি প্রায় শতাধিক স্কলার তাদের রিসার্চ পেপার পেজেন্ট করেন। এছাড়া এতে এইউবি ট্রাস্টি মেম্বার ও সিন্ডিকেট মেম্বারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top